ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে? বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার পাশে থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই’ আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি ব্রাজিলিয়ানকে দলে নিয়ে তদন্তের মুখে মেসির ক্লাব ইন্টার মায়ামি ইরানে শক্তিশালী বি-১ বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ‘শিক্ষার্থীদের আন্দোলনের মূল উদ্দেশ্য যেন রাজনৈতিক স্বার্থের কারণে আড়াল না হয়ে যায়’ এক এআই মডেলের হ্যাকিংয়ের শিকার অন্য মডেল

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালের পর আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে স্পেন ও আর্জেন্টিনার। ইউরোপ ও দক্ষিণ
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ১১:৪১ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৬, দুপুর ১১:৪১ সময়
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালের পর আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে স্পেন ও আর্জেন্টিনার। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই চ্যাম্পিয়নের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি আগামী নভেম্বরে আয়োজনের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপ ফাইনালের পর এটি হবে দুই ফুটবল পরাশক্তির প্রথম লড়াই। বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাচটি মূলত চলতি বছরের মার্চে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকট এবং সূচি জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায়। বিকল্প ভেন্যু ও সময়সূচি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হতে না পারায় ম্যাচটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল।


তবে এবার ফিফা, কাতার এবং সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষ নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করেছে। কাতারের কাছে এখনো এই ম্যাচ আয়োজন ও সম্প্রচারের স্বত্ব থাকায় দেশটি আবারও ফিনালিসিমা আয়োজন করতে আগ্রহী। তবে ম্যাচটি আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্পেনের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। নভেম্বরে উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে স্প্যানিশদের। ফলে সেই সূচির সঙ্গে সমন্বয় করেই ফিনালিসিমার সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করতে হবে।


অন্যদিকে, সম্ভাব্য এই ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষ আবেগের উপলক্ষও হতে পারে। কারণ চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এছাড়া অধিনায়ক লিওনেল মেসি এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। ফলে ফিনালিসিমা তাদের জাতীয় দলের জার্সিতে শেষ দিকের অন্যতম স্মরণীয় ম্যাচ হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা এবার ফিনালিসিমায় প্রতিশোধের মিশনে নামতে পারে। ফলে ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ইরানের হামলা

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার ইরানের হামলা