ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

ইরান আলোচনা করতে ‘খুবই আন্তরিক’: ট্রাম্প

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেও সামরিক পদক্ষেপের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি,
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ইরান আলোচনা করতে ‘খুবই আন্তরিক’: ট্রাম্প

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যেও সামরিক পদক্ষেপের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় তেহরান আগের তুলনায় অনেক বেশি আন্তরিক মনোভাব দেখাচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে বিভিন্ন বিকল্প সামনে থাকলেও এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানান তিনি।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, বর্তমানে দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে ইরানের অবস্থান আরও ইতিবাচক হয়ে উঠছে বলে তার ধারণা। কেন এমন পরিবর্তন এসেছে, সেটিও সবার কাছে স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।


সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে— এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে তাৎক্ষণিক সামরিক সিদ্ধান্তের পরিবর্তে কূটনৈতিক যোগাযোগকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: মিডল ইস্ট আই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা