ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, সকাল ৯:৩৭ সময়
একজন নারী রাষ্ট্রপতি হোক, দাবি পিনাকীর

বাংলাদেশে একজন নারীকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন। পোস্টে তিনি বলেন, দেশের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপনের সুযোগ হিসেবে একজন নারী রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে। তার মতে, এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা বহন করবে।


তিনি আরও উল্লেখ করেন, এ জন্য নতুন কাউকে খুঁজে আনার প্রয়োজন নেই। একটি বড় রাজনৈতিক দলের মধ্যেই এমন অনেক জ্যেষ্ঠ নারী নেত্রী রয়েছেন, যারা রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সক্ষমতা রাখেন। তবে প্রয়োজন হলে সর্বজনগ্রহণযোগ্য কোনো নারী ব্যক্তিত্বকেও এ পদে বিবেচনা করা যেতে পারে বলে মত দেন তিনি।


পোস্টের শেষ অংশে নিজের ব্যক্তিগত একটি আক্ষেপের কথাও তুলে ধরেন পিনাকী ভট্টাচার্য। তিনি জানান, বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়াকে দেখার ইচ্ছা তার ছিল, তবে সেই প্রত্যাশা আর পূরণ হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প