ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ৪:১৫ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৬, দুপুর ৪:১৫ সময়
অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। এই ঘোষণা আসে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে। ফলে দেশের চলমান শিক্ষা ইস্যুভিত্তিক আন্দোলনে নতুন রাজনৈতিক মাত্রা যোগ হয়েছে।


গত এক মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির যন্তর মন্তর এলাকায় শিক্ষার্থীরা ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে অপসারণ করা। পদত্যাগের ঘোষণার মাধ্যমে সেই দাবির বাস্তবায়নের পথ আরও উন্মুক্ত হয়েছে বলে মনে করছেন আন্দোলনকারীরা।


এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর দেশের শিক্ষা খাতের ভবিষ্যৎ নেতৃত্ব এবং চলমান সংকট মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষার্থীদের।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প