ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসীরুদ্দীন-সারজিস দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেব: রাকসু ভিপি ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা! স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা! দেখতে চাই কত রক্ত ঝরাতে পারেন: তারেক রহমানকে সারজিস লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০ রান দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির ৫ জনই নারায়ণগঞ্জের রাজধানীর ৮৬ ভাগ বাণিজ্যিক ভবনে নেই পার্কিং

ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!

ফুটবল ম্যাচে সময় নষ্ট এবং কৌশলগতভাবে খেলার গতি কমানোর প্রবণতা ঠেকাতে গোলরক্ষকদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকার সুযোগ হারাচ্ছেন গোলরক্ষকরা!

ফুটবল ম্যাচে সময় নষ্ট এবং কৌশলগতভাবে খেলার গতি কমানোর প্রবণতা ঠেকাতে গোলরক্ষকদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ফুটবলের নীতিনির্ধারক সংস্থার অনুমোদনের পর আগামী মৌসুম থেকে ইংল্যান্ডের বিভিন্ন প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম কার্যকর করা হবে।


নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষক আঘাতের কারণে মাঠে চিকিৎসা নিলে বা খেলা বন্ধ রাখতে হলে তাকে অন্তত এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। বর্তমানে আউটফিল্ড ফুটবলারদের ক্ষেত্রেও একই ধরনের বিধান কার্যকর রয়েছে। এবার সেই নিয়মই গোলরক্ষকদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হচ্ছে। আগামী ১ আগস্ট থেকে লিগ কাপের উদ্বোধনী রাউন্ডে এই পরীক্ষামূলক নিয়ম কার্যকর হবে। পুরো মৌসুমজুড়ে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করবে সংশ্লিষ্ট ফুটবল কর্তৃপক্ষ।


ফুটবল কর্তৃপক্ষের মতে, অনেক গোলরক্ষক ইচ্ছাকৃতভাবে ইনজুরির ভান করে খেলার গতি নষ্ট করেন এবং সেই সময় টেকনিক্যাল এরিয়া থেকে কৌশলগত নির্দেশনা নেওয়ার সুযোগ তৈরি করেন। নতুন নিয়মের মাধ্যমে এই প্রবণতা কমিয়ে খেলার স্বাভাবিক গতি বজায় রাখাই মূল লক্ষ্য। তবে সব ধরনের আঘাতের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। যদি গোলরক্ষক প্রতিপক্ষের ফাউলের শিকার হন, অন্য খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে উভয়ের চিকিৎসার প্রয়োজন হয়, রক্তপাত ঘটে অথবা গুরুতর আঘাতের কারণে তাৎক্ষণিক চিকিৎসা জরুরি হয়ে পড়ে, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে মাঠের বাইরে যেতে হবে না।


দীর্ঘদিন ধরেই গোলরক্ষকদের সময়ক্ষেপণের কৌশল নিয়ে সমর্থক, কোচ এবং ফুটবল বিশ্লেষকদের মধ্যে সমালোচনা ছিল। নতুন এই উদ্যোগ সেই বিতর্ক কমিয়ে ম্যাচকে আরও গতিময় ও প্রতিযোগিতাপূর্ণ করে তুলবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ