ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস: নৌ পরিবহনমন্ত্রী বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য অপরাধ: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি কোনো নির্দিষ্ট দলের পকেটে গেলে তাদের অপকর্মের দায় সংখ্যালঘুদের নিতে হয়: নাহিদ ইসলাম পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণহানি ৩, আক্রান্ত ৮৭২

রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৬, দুপুর ৩:৩৬ সময়
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। শনিবার রাতে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তারেক রহমানকে দেওয়া হয়েছে।


দলীয় সূত্র জানায়, বৈঠকে শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম, সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়েও মতবিনিময় করেন নেতারা।


গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প