ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৩৪ জুলাই: শহীদ মিনার থেকে এক দফার ঘোষণায় নতুন মোড় নেয় আন্দোলন জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী ৩৪ জুলাইয়ে শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান ছাত্রনেতাদের আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললো ভিনিসিয়ুসের এজেন্সি ‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’

পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩৩ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:৩৩ সময়
পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গঠনের অন্যতম ভিত্তি।


সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষ যদি নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হন, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।


দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবার। তাই পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা