ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ পরিবেশ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৩৪ জুলাই: শহীদ মিনার থেকে এক দফার ঘোষণায় নতুন মোড় নেয় আন্দোলন জুলাই সনদের প্রতিটি অক্ষরকে আমরা বাস্তবায়ন করতে চাই: তথ্যমন্ত্রী ৩৪ জুলাইয়ে শেখ হাসিনার সংলাপের আহ্বান প্রত্যাখ্যান ছাত্রনেতাদের আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললো ভিনিসিয়ুসের এজেন্সি ‘জনগণের স্বার্থে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে’

আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললো ভিনিসিয়ুসের এজেন্সি

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার মধ্যে অবস্থান স্পষ্ট করেছে তার এজেন্ট প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে
  • আপলোড সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:২৭ সময়
  • আপডেট সময় : ৩ আগস্ট ২০২৬, দুপুর ৪:২৭ সময়
আর্সেনালে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললো ভিনিসিয়ুসের এজেন্সি

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে চলমান জল্পনার মধ্যে অবস্থান স্পষ্ট করেছে তার এজেন্ট প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। ভিনিসিয়ুসের প্রতিনিধিত্বকারী রক নেশন স্পোর্টস ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে নিয়ে প্রকাশিত দলবদলের খবর সত্য নয়। প্রতিষ্ঠানটির মতে, কোনো প্রমাণ ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ করা খেলোয়াড়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।


প্রতিষ্ঠানটির সভাপতি মাইকেল ইয়োরমার্ক সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, মনোযোগ আকর্ষণের জন্য অপতথ্য ছড়ানো গ্রহণযোগ্য নয়। তিনি সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং খেলোয়াড়দের নিয়ে যাচাইবিহীন খবর প্রকাশ না করার অনুরোধ করেন। এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, নতুন মৌসুমে ভিনিসিয়ুসকে দলে টানতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। এমনকি তাকে দলে ভেড়াতে বেতন কাঠামো ও ইমেজ রাইটস নীতিতেও ছাড় দিতে প্রস্তুত লন্ডনের ক্লাবটি।


তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে ভিনিসিয়ুসকে নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। যদিও নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে, তবুও তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক আসামি করে এনসিপির মামলা