ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। দুই
  • আপলোড সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ১ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময়
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল শান্তরা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) রাতে টাইগারদের একটি দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা ছাড়ে। এই বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।


দলের সঙ্গে সফরে গেছেন প্রধান কোচ ফিল সিমন্স, স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং বোলিং কোচসহ সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্য। জানা গেছে, দলের বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে আগামী ২ আগস্ট অস্ট্রেলিয়ায় পৌঁছে মূল দলের সঙ্গে যোগ দেবেন।


সূচি অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অস্ট্রেলিয়ায় পৌঁছেই স্থানীয় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। কয়েক দিনের প্রস্তুতি ও অনুশীলন ম্যাচ শেষে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা