পরিবেশ সংরক্ষণ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই একটি সুন্দর ও বাসযোগ্য দেশ গঠনের অন্যতম ভিত্তি।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, দেশের প্রতিটি মানুষ যদি নিজের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হন, তাহলে সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ সবার। তাই পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ছোট ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন