ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্ষাকালে রান্নাঘরের যেসব ভুলে পেটের অসুখ বয়ে আনে ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রা বাংলাদেশি টাকা প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালির ট্রাফিকের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান দেশ যেন আর কখনোই পরনির্ভরশীল না হয়: পররাষ্ট্রমন্ত্রী

ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২২ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৪:২২ সময়
ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে জাতীয় সংসদ সচিবালয়। তালিকা পাওয়ার পর এখন নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কমিশনের অনুরোধের পর জাতীয় সংসদ সচিবালয় ভোটার তালিকাটি সরবরাহ করেছে। তবে এখনো ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।


গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। এর আগে ২৬ জুলাই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকে ভোটার তালিকা সরবরাহের অনুরোধও জানানো হয়।


এরই ধারাবাহিকতায় জাতীয় সংসদ সচিবালয় ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছে। কমিশন এখন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে এবং শিগগিরই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?

প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?