ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

সাঁথিয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

পাবনা-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:২৩ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৩, সকাল ৮:২৩ সময়
সাঁথিয়ায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ ছবি : সংগৃহীত
পাবনা-১ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাঁথিয়া পৌর সদরের বোয়াইলমারী বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে বোয়াইলমারী বাজারে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাঈদ এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার ও বেড়া পৌরসভার সাবেক মেয়র আব্দুল বাতেনের নেতৃত্বে তার সমর্থকরা নির্বাচনী মিছিল বের করেন।

মিছিলটি উপজেলা আওয়ামী লীগের অফিস পার হওয়ার সময় পিছন থেকে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। এ সময় উভয়পক্ষের সমর্থকরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে দু'পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের সাঁথিয়া ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে চারজনের নাম জানা গেছ। তারা হলেন, আব্দুর রশিদ দুলাল (৫০), সজল হোসেন (২৮), মনোয়ার হোসেন (৩০), সাব্বির হোসেন (২৮)।

এ বিষয়ে সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, 'অধ্যাপক আবু সাঈদ এর নির্বাচনী পথসভা শেষে আমরা মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগের অফিস পার হবার সময় পিছন থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনের নেতৃত্বে নৌকার সমর্থকরা আমাদের উপর হামলা করে। এতে আমাদের ৭-৮ জন আহত হয়েছে।'

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন অভিযোগ অস্বীকার করে বলেন, 'আমরা ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে বসেছিলাম। এ সময় সাঈদের সমর্থকরা মিছিল নিয়ে যাবার সময় আমাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে মারে। তখন আমরা দৌঁড়ে আওয়ামী লীগের অফিসে যায়। এ সময়ে উভয় পক্ষের মধ্যে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়। সাঈদের সমর্থকরা আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে। এই ঘটনায় আমাদেরও ৩-৪ জন আহত হয়েছে।'

সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী বলেন, 'ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। পরে সংঘর্ষের ঘটনাটি শুনেছি। পুরো বিষয়টি আমার জানা নেই। জেনে তারপর বিস্তারিত বলতে পারবো।'

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুরো বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।'
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু