ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, শুধু সরকার বা ব্যক্তির পরিবর্তন হলে
  • আপলোড সময় : ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৭ আগস্ট ২০২৬, দুপুর ১০:১ সময়
বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম বলেছেন, শুধু সরকার বা ব্যক্তির পরিবর্তন হলে দেশের পরিস্থিতির পরিবর্তন হবে না; পরিবর্তন আনতে হলে নীতি ও আদর্শের পরিবর্তন প্রয়োজন। রোববার বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের সভাকক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খোকসা উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ফয়জুল করীম বলেন, বারবার শাসকের পরিবর্তন হলেও দুর্নীতি ও অনিয়ম বন্ধ হয়নি। তার ভাষায়, একজন দুর্নীতিবাজকে সরিয়ে আরেকজন দুর্নীতিবাজকে ক্ষমতায় বসালে সমস্যার সমাধান হবে না। কারণ ব্যক্তি বদলালেও নীতি ও আদর্শ একই থেকে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চায় তার দল। একই সঙ্গে কোনো বিদেশি শক্তির প্রভাব বা চাপ বাংলাদেশে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।


দেশের দুর্নীতি ও চাঁদাবাজির সমালোচনা করে ফয়জুল করীম বলেন, রাজনীতি যদি ক্ষমতা দখল, চাঁদাবাজি কিংবা বিভিন্ন জায়গার নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে করা হয়, তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনৈতিক নেতৃত্বে নৈতিক পরিবর্তন জরুরি বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, অতীতে ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানের শাসন এবং পরবর্তী বিভিন্ন সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু শাসক পরিবর্তনের পরও দুর্নীতি ও চুরি বন্ধ হয়নি। তাই শুধু ক্ষমতার পালাবদল নয়, দেশের মানুষের চিন্তা ও নীতিতেও পরিবর্তন প্রয়োজন।


ফয়জুল করীম বলেন, জনগণ চাইলে রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আনতে পারে। মানুষের মন পরিবর্তনের জন্য দীর্ঘ সময়ও প্রয়োজন হয় না বলে মন্তব্য করেন তিনি। সম্মেলন শেষে খোকসা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আলহাজ আনোয়ার খানকে সভাপতি এবং মাওলানা নজরুল ইসলামকে সেক্রেটারি করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’