ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের এই শিক্ষার্থীর, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৪ লাখ টাকার বৃত্তি পেয়েছেন হবিগঞ্জের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:২৯ সময়
উচ্চশিক্ষার স্বপ্নপূরণ হবিগঞ্জের এই শিক্ষার্থীর, পেলেন ৭৪ লাখ টাকার বৃত্তি

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার জন্য প্রায় ৭৪ লাখ টাকার বৃত্তি পেয়েছেন হবিগঞ্জের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। চার বছর মেয়াদি এ বৃত্তির মোট মূল্য ৬০ হাজার মার্কিন ডলার। প্রতিবছর তিনি পাবেন ১৫ হাজার মার্কিন ডলার করে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমান চিঠির মাধ্যমে জান্নাতুলকে বৃত্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


জান্নাতুল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার জহুর চান বিবি মহিলা কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আফজল আলী পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারের নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যান জান্নাতুল। গত বছর ওই কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২০ জুলাই থেকে শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল কর্মসূচিতে অংশ নেন তিনি। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের এ কর্মসূচি শেষ করার পর শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে উচ্চশিক্ষার সুযোগ পান।


জান্নাতুল জানান, এত বড় বৃত্তি পাওয়ার খবর প্রথমে তার বিশ্বাসই হচ্ছিল না। বারবার চিঠি পড়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর এখন তিনি নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করছেন। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যেন এ ধরনের বৃত্তি অর্জন করতে পারে, সেই প্রত্যাশাও জানিয়েছেন তিনি। মেয়ের এই অর্জনে অত্যন্ত খুশি তার বাবা আফজল আলী। মেয়েকে উচ্চশিক্ষা দেওয়ার মতো আর্থিক সামর্থ্য তার ছিল না জানিয়ে তিনি বলেন, বৃত্তি পাওয়ায় তার দুশ্চিন্তা দূর হয়েছে। মেয়েকে নিয়ে তিনি গর্বিত।


জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জান্নাতুলের এই অর্জন দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। সদিচ্ছা, প্রচেষ্টা ও প্রতিভা থাকলে যেকোনো প্রতিবন্ধকতা অতিক্রম করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব—জান্নাতুল তার প্রমাণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস