ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত সমন্বয় করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ বিবেচনায়
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:২৫ সময়
নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নিয়মিত সমন্বয় করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ক্রেতা-বিক্রেতাদের স্বার্থ বিবেচনায় নিয়ে সর্বশেষ সমন্বয়ের পর শনিবারও সেই নির্ধারিত দামেই স্বর্ণ কেনাবেচা চলছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এই দাম গত বৃহস্পতিবার ২০ আগস্ট সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


এদিকে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা। এর আগে ১৫ আগস্টও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই সময় প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পায়। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।


তবে চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দামে আরও বড় উত্থান দেখা গেছে। গত ২৯ জানুয়ারি স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওই দিন এক ধাক্কায় প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির পক্ষ থেকে নতুন মূল্য ঘোষণা না করা পর্যন্ত বর্তমান নির্ধারিত দামেই স্বর্ণের লেনদেন চলবে। তাই স্বর্ণ কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প