ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৯ সময়
শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে এ সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার ২১ আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী বলেন, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এ নিয়োগের ঘটনায় দেশের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।


হেফাজতে ইসলামের ভাষ্য, এর আগের দিন সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনেও শামীম কায়সার লিংকনকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। সংগঠনটি দাবি করেছে, শামীম কায়সার লিংকন প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। এ কারণে তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজত।


বিবৃতিতে হেফাজতে ইসলাম আরও বলেছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অত্যন্ত সংবেদনশীল ও বিশেষায়িত একটি মন্ত্রণালয়। তাই ইসলামী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং আলেম সমাজের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত। সংগঠনটির অভিযোগ, আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মতামত উপেক্ষা করে বিতর্কিত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে তাদের অনুভূতিতে আঘাত লাগতে পারে। একই সঙ্গে কওমি আলেম সমাজের সঙ্গে সরকারের সম্পর্ক ও পারস্পরিক আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছে তারা।


এ অবস্থায় শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাশাপাশি আলেম-উলামাদের সঙ্গে পরামর্শ করে একজন যোগ্য, অভিজ্ঞ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প