ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, দুপুর ২:৫১ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৬, দুপুর ২:৫১ সময়
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। শুক্রবার ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পর নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।


মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়া সদস্যদের মধ্যে ড. আবদুল মঈন খান অন্যতম। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি মন্ত্রীর পদ ছেড়ে দেওয়ায় মন্ত্রণালয়টিতে নতুন দায়িত্ব বণ্টনের প্রয়োজন দেখা দেয়। তার স্থলাভিষিক্ত হলেন ড. আবদুল মঈন খান।


বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ নেতা মঈন খান বর্তমানে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে পরিকল্পনা মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান করা হয়। এর আগে বিএনপি সরকারের বিভিন্ন মেয়াদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরিকল্পনা প্রতিমন্ত্রী, ২০০১ সালে তথ্যমন্ত্রী এবং ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


২০০৯ সাল থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আবদুল মঈন খান। অর্থনীতি ও প্রশাসনিক বিষয়ে অভিজ্ঞতার কারণে দলটির নীতিনির্ধারণী পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, নগর ও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকারব্যবস্থা এবং পল্লী উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়।


নতুন দায়িত্বে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা, স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবা সহজলভ্য করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করতে হবে নতুন মন্ত্রীকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর মন্ত্রিসভায় রদবদলের মধ্য দিয়ে এবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. আবদুল মঈন খান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস