ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী গানবাজনা করায় বিয়েবাড়িতে হামলা, বরসহ আহত ১০ ক্ষমতার জন্য নয়, রাজনীতি হতে হবে জনগণের জন্য: মঈন খান সংকুচিত হচ্ছে জনশক্তি রপ্তানির বাজার

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৪১ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৪, সকাল ৮:৪১ সময়
আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ছবি: সংগৃহীত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।  আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  দলীয় ইশতেহার নিয়ে সন্ধ্যা ৭টায় শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সম্প্রচার হবে। একই দিন বিকেলে ৩টায় নারায়ণগঞ্জের এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি। ৭ জানুয়ারি ভোটরে আগে এটাই দলের শেষ নির্বাচনী জনসভা।

 এর আগে বুধবার (৩ জানুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণের কথা জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের শেষ জনসভাও একইদিনে।

 ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বাংলাদেশকে ‘ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে’ উত্তরণের প্রতিশ্রুতি দেন টানা ১৫ বছর ক্ষমতায় থাকা ক্ষমতাসীন দলের সভাপতি শেখ হাসিনা।

 তফসিল অনুযায়ী, এ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় ১৮ ডিসেম্বর। সে দিন থেকেই প্রচারণায় নামেন প্রার্থীরা। ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এ প্রচারণা চালানো যাবে। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!