ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির ‘ছাদ থেকে পুরো পরিবারকে ভেসে যেতে দেখলাম, এই বন্যা আমাদের সবকিছু কেড়ে নিয়েছে’ ৯/১১ হামলার বিচার শুরু ২০২৮ সালে সরকার সার সংকটের অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন পুলিশ সদস্য নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য রাইস মিলের গুদামে ২১৭ বস্তা সার, মালিকের কারাদণ্ড নেপালে নিহত বেড়ে ১৫৭, যুক্তরাষ্ট্রের ৪৭ জনসহ নিখোঁজ চার শতাধিক

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তন এবং শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণের
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৫ সময়
নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

বিশ্বের বর্তমান পরিস্থিতির পরিবর্তন এবং শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অনুসৃত নীতি ও আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ রাজধানীর চান কমিউনিটি সেন্টারে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে আহলা দরবার শরীফের উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সেমিনার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডিএসসিসি প্রশাসক বলেন, মহানবী (সা.)-এর আগমন সারা বিশ্বের জন্য সুসংবাদ। তাঁর আগমনের মাধ্যমে ইসলাম শান্তি, মানবতা ও সাম্যের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হলেও রাসুল (সা.)-এর দেখানো পথ অনুসরণ করেই পৃথিবীতে কল্যাণ ও সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব। দেশের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা নতুন সরকার উত্তরাধিকার সূত্রে পেয়েছে। আগের সরকারের সময়ের অনিয়ম ও উদাসীনতার কারণে এসব সংকট তৈরি হয়েছে। তাই সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়।


পুরান ঢাকার জলাবদ্ধতা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, নাজুক ও ক্ষতিগ্রস্ত পানি নিষ্কাশন ব্যবস্থা এর অন্যতম কারণ। জলাবদ্ধতা নিরসনে সাময়িক উদ্যোগের পরিবর্তে পানি বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। তিনি আরও বলেন, অতীতের অপরিকল্পিত নগরায়ণ এবং খাল, বিল, পুকুর ও খোলা জায়গা দখল করে ভবন নির্মাণের কারণে পানি নিষ্কাশনের পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে। পুরান ঢাকার সরু রাস্তা ও ঘনবসতির বাস্তবতা বিবেচনায় নিয়ে নাগরিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।


ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ বলেও উল্লেখ করেন তিনি। পুরান ঢাকাকে আরও সুন্দর ও পর্যটনবান্ধব করতে বুড়িগঙ্গা নদী পরিষ্কারের পাশাপাশি ঐতিহ্যবাহী নৌকাবাইচ, ঘুড়ি ওড়ানো, সাইকেল চালানো, কাওয়ালি ও কাসিদার মতো সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডিএসসিসি প্রশাসক।


এ ছাড়া নতুন প্রজন্মকে ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সপ্তাহে দুই দিন স্কুল-কলেজের শিক্ষার্থীদের বাসে করে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শহীদ মিনার, বড় কাটরা ও তারা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ