ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এলেই ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে।
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১০:৮ সময়
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এলেই ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের প্রবণতা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। বিশেষ করে দলের কোচের দায়িত্বে ফেডারেশনের কর্মকর্তা বা সাধারণ সম্পাদকদের বিদেশে পাঠানোর রেওয়াজ নিয়ে এবার কঠোর অবস্থান নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।


রোববার বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি স্পষ্ট নির্দেশনা দেন, ভবিষ্যতে কোনো কর্মকর্তা যেন অযৌক্তিকভাবে কোচের পরিচয়ে বিদেশ সফরে না যান। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যিনি সারা বছর খেলোয়াড়দের নিবিড় প্রশিক্ষণ দিয়েছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোচ হিসেবে যাওয়ার যোগ্যতা কেবল তারই থাকা উচিত। ফেডারেশনের সাধারণ সম্পাদক বা অন্য কোনো কর্মকর্তাকে হঠাৎ করে কোচ বানিয়ে বিদেশ পাঠানোর সংস্কৃতিকে তিনি অশোভনীয় বলে মন্তব্য করেন।


সভায় শুটিং ফেডারেশনের একটি বিষয় নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। একজন কর্মকর্তাকে ক্যাম্প ডিরেক্টর হিসেবে পাঠানোর কথা থাকলেও তালিকায় তাকে পিস্তল কোচ হিসেবে দেখানো হয়েছিল। এ ধরনের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ভবিষ্যতে এমন ঘটনা বন্ধের নির্দেশ দেন তিনি। এ সময় আন্তর্জাতিক প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়ার ওপরও গুরুত্ব দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এশিয়ান গেমসে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে সেরা খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রস্তুতির জন্য স্থায়ী কোচ নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন।


এশিয়ান গেমসে অংশগ্রহণকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তার সংখ্যা এবং প্রত্যেকের বিদেশ সফরের সুনির্দিষ্ট কারণও ফেডারেশনগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে, দেশের স্টেডিয়ামগুলোর পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ঢাকা ও কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রশাসনিক পদক্ষেপ, মোবাইল কোর্ট ও ম্যাজিস্ট্রেট নিয়োগের পরও পরিবেশ আশানুরূপ পরিবর্তন হয়নি। এমনকি ক্রীড়া পরিষদ ও সংশ্লিষ্ট পরিমণ্ডলের কিছু ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম ও অপকর্মে জড়িত থাকার অভিযোগও দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।


সব মিলিয়ে ক্রীড়া ব্যবস্থাপনায় স্বচ্ছতা, যোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে কর্মকর্তাদের বিদেশ সফর থেকে শুরু করে খেলোয়াড় নির্বাচন ও কোচ নিয়োগ—সব ক্ষেত্রেই নতুন করে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প