ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৫ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৫ সময়
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য এই কমিটি গঠন করা হয়। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে গঠিত কমিটিতে চিকিৎসক, শিক্ষাবিদ, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের রাখা হয়েছে।


কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. মোস্তফা আজিজ সুমন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, প্রকৌশলী মো. মাহবুব আলম, ব্যারিস্টার মীর হেলাল, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী এবং কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম। এ ছাড়া কমিটিতে চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিকসহ আরও বেশ কয়েকজনকে সদস্য করা হয়েছে।


কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, ডা. এস এম রাকিবুল ইসলাম, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, অধ্যাপক ড. মো. আল মাহমুদউদ্দীন আলোকেশানী, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, প্রকৌশলী মো. এ কে এম জহিরুল ইসলাম এবং অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল।


এ ছাড়া সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ মো. শফিউল আলম দিদার, অধ্যাপক মো. লুৎফুর রহমান, অধ্যাপক ড. নাসরিন সুলতানা, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী কাজী আবদুর রহমান, ডা. মেহেদী হাসান ও ডা. মো. আনোয়ারুল ইসলামসহ আরও অনেকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত এই কমিটি ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?