ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগের ভিডিও করতে গিয়ে দুই
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৭ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৭ সময়
বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষায় বই দেখে লেখার অভিযোগের ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। শুক্রবার, ২৮ আগস্ট পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী সাংবাদিকেরা গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


সাংবাদিকদের অভিযোগ, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে তারা কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে পরীক্ষার্থীদের বই খুলে উত্তর লিখতে দেখে তারা মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন। এ সময় কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ আরও দুই শিক্ষক তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। হামলায় সাংবাদিকদের মারধর করা হয় এবং তাদের ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি বুম মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয়।


আহত সাংবাদিকেরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন। তাদের অভিযোগ, হামলার পর তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে কৌশলে সেখান থেকে বের হয়ে তারা গাংনী হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।


ঘটনার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয় গণমাধ্যমকর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে হামলায় জড়িতদের শনাক্ত, ছিনিয়ে নেওয়া মোবাইল ও সরঞ্জাম উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস