ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি

ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা

নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে অল্পের জন্য বড় ধরনের
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৩ সময়
ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা

নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। রোববার রাত পৌনে ১টার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিশা। তিনি বলেন, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার দিকে ফিরছিলেন তিনি ও তার সঙ্গে থাকা অন্যরা।


ফেরার পথে ভৈরব সেতু পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তিশার সঙ্গে থাকা কয়েকজন মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে সেটিকে আটক করা সম্ভব হয় বলে জানান এই অভিনেত্রী। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।


সরাসরি সম্প্রচারে দুর্ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে তিশা জানান, ঘটনাটি বেশ গুরুতর ছিল। অল্পের জন্য তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তবে দুর্ঘটনার পর তাসনুভা তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। ফলে তিনি কিংবা তার সঙ্গে থাকা অন্য কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে শুটিং শেষে ঢাকায় ফেরার পথে অভিনেত্রীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় তার ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে তিশার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস