ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

এবার হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌ ও অর্থনৈতিক পথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:২৬ সময়
এবার হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ নৌ ও অর্থনৈতিক পথ হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যেহেতু হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এসেছে, তাই এর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখা উচিত কি না, তা বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, আমেরিকার মতোই এই প্রণালিও আগের যেকোনো সময়ের তুলনায় আরও উত্তপ্ত হয়ে উঠবে।


ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য এবারই প্রথম নয়। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্যিক বিরোধের মধ্যে লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেওয়ার কথা জানা যায়। এরও আগে ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালি নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের দাবি তোলার হুমকি দিয়েছেন। এমনকি এটিকে যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেছেন।


অন্যদিকে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে ইরান হরমুজ প্রণালিতে নৌ চলাচল কার্যত বাধাগ্রস্ত করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্পের দাবি, ইরান নতুন করে সমুদ্রপথে মাইন স্থাপনের চেষ্টা করছে। এ অভিযোগের পর মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে মার্কিন বাহিনী আবারও বিমান হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। নতুন করে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি