ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন
  • আপলোড সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ৩ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৭ সময়
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি সংসদ অধিবেশনে অংশ নেন। 


এর আগে সংসদ ভবনে নিজের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কাজও শুরু করেন মির্জা আব্বাস। সেখানে তিনি বিভিন্ন নথিপত্র পর্যালোচনার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন।  পরে বিকেল ৩টার দিকে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে তাকে অংশ নিতে দেখা যায়। অধিবেশন চলাকালে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সুরাইয়া জেরিন মির্জা আব্বাসের সংসদে যোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তাকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 


দীর্ঘদিন পর মির্জা আব্বাসের সংসদে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ও উচ্ছ্বাস দেখা গেছে। চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি এখন ধীরে ধীরে নিয়মিত রাজনৈতিক ও সংসদীয় কার্যক্রমে ফিরছেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি