ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া মানব কিডনির অপেক্ষায় শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্রী সৌদি আরবে ৩ দিন ধরে নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর মরদেহ বিভিন্ন দেশে পালানো রেকর্ড ৬০ লাখ আফগানী ফিরেছে আফগানিস্তানে জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী মুরগির খাদ্য ও পালন-পদ্ধতির ওপর নির্ভর করে ডিমের পুষ্টি, রং দেখে নয় গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর আলোচনায়
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩১ সময়
‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়

সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর আলোচনায় আসা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।


আদেশ অনুযায়ী, বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের একই পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ঢাকার বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। ফলে চট্টগ্রামে মাসুদ আলমের স্থলাভিষিক্ত হবেন শফিকুজ্জামান ভূঞা।


এর আগে বিআরটিএর সেবা কার্যক্রম ও অনিয়ম নিয়ে এক পরিদর্শনের সময় তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মকর্তা মাসুদ আলমকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তুমি এখনো ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ।’ পরে সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে রাতারাতি আলোচনায় চলে আসেন মাসুদ আলম। নতুন এই বদলি ও পদায়নের ফলে বিআরটিএর চট্টগ্রাম ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি