ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া মানব কিডনির অপেক্ষায় শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্রী সৌদি আরবে ৩ দিন ধরে নিজ কক্ষে পড়ে ছিল প্রবাসীর মরদেহ বিভিন্ন দেশে পালানো রেকর্ড ৬০ লাখ আফগানী ফিরেছে আফগানিস্তানে জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নতুন উৎসের খোঁজে সরকার: অর্থমন্ত্রী মুরগির খাদ্য ও পালন-পদ্ধতির ওপর নির্ভর করে ডিমের পুষ্টি, রং দেখে নয় গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী

আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৩ সময়
আপা ঘন ঘন আওয়াজ দেন, সাহস থাকলে আসিয়া পড়েন: শেখ হাসিনাকে গয়েশ্বর

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার সন্ধ্যায় রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনি আসেন, আপনি কেন দেশের বাইরে থাকবেন? আপনি যত চোর নিয়ে বিদেশে গেছেন, সব চোর নিয়ে একবারে ঢাকায় আসেন। বাংলাদেশে আসেন। জনগণ আপনাদের দেখতে চায়।’


শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘কেউ কেউ অপেক্ষা করছে, আবার আসিব ফিরে। আমার আপা ঘন ঘন আওয়াজ দেন, তিনি আসবেন। সাহস থাকলে আসিয়া পড়েন, আসিয়া পড়েন।’ সম্মেলনে জিয়া মঞ্চের উত্থানের প্রসঙ্গও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সময়ে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সাংগঠনিক কার্যক্রম নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। এর ফলে অনেক সক্রিয় নেতা-কর্মী পদ থেকে বঞ্চিত হয়েছেন। তাদের একটি অংশ জিয়া মঞ্চের মাধ্যমে সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছেন।


গয়েশ্বর চন্দ্র রায়ের ভাষ্য, রাজপথের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার জন্য জিয়া মঞ্চ একটি জায়গা তৈরি করেছে। তিনি আরও বলেন, ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদের পতন হলেও জনগণের আস্থা নিয়ে সরকার গঠন করা সহজ কোনো বিষয় নয়। জনগণের সমর্থনে সরকার গঠনের পর দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করাই এখন বড় চ্যালেঞ্জ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি