ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১

মাদারীপুর সদর উপজেলার একটি গ্রামে ইতালি প্রবাসীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় টিনশেড বসতঘরের
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৭ সময়
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১

মাদারীপুর সদর উপজেলার একটি গ্রামে ইতালি প্রবাসীর বাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় টিনশেড বসতঘরের বেড়া উড়ে যায়। ঘটনাস্থল থেকে সালাউদ্দীন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালি প্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, ভোররাতে বাড়ির পেছনের একটি কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই ঘরের বেড়া ক্ষতিগ্রস্ত হয়ে উড়ে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে অন্তত দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাক মোল্লার খালাতো ভাই সালাউদ্দীন গাজীকে আটক করে। একই সঙ্গে বিস্ফোরণের ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়।


পুলিশের প্রাথমিক ধারণা, ওই বাড়িতে বসে ককটেল তৈরির সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটতে পারে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ শুরু করেছে।


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আটক করতে একাধিক দল কাজ করছে। আটক সালাউদ্দীন গাজীকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত ব্যক্তিরা গ্রেপ্তারের আশঙ্কায় এখনো সরকারি হাসপাতালে ভর্তি হননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি