ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্রী

কোনো ধরনের ধর্মীয় কিংবা রাজনৈতিক বিভাজনকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
সরকার চায় না ধর্মীয় বা রাজনৈতিক ভেদাভেদে কেউ ক্ষতিগ্রস্ত হোক: সমাজকল্যাণমন্ত্রী

কোনো ধরনের ধর্মীয় কিংবা রাজনৈতিক বিভাজনকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ সবার দেশ। ধর্মীয় বা রাজনৈতিক পার্থক্যের কারণে দেশের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সেটিই সরকারের লক্ষ্য। শুক্রবার সকালে জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের সব নাগরিক যেন নিজ নিজ ধর্ম, পেশা ও কর্ম স্বাধীনভাবে এবং নিরাপদে পালন করতে পারেন, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ, জোরজুলুম বা অন্যায় সহ্য করা হবে না। প্রত্যেকে নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব পালন করবেন। কেউ যাতে এতে বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকেও নজর রাখা হবে।


জাহিদ হোসেন আরও বলেন, শত বছর ধরে দেশের মানুষ বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ হিসেবে পাশাপাশি বসবাস করে আসছে। ভবিষ্যতেও সবাই একসঙ্গে থেকে বাংলাদেশের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, শুধু দিনাজপুর-৬ আসন নয়, পুরো বাংলাদেশেই হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেন। সবার পরিচয় একটাই—তারা বাংলাদেশি। এই পরিচয়কে সামনে রেখে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


সমাজকল্যাণমন্ত্রী বলেন, কোনো নাগরিককে অন্যায়, জুলুম, অত্যাচার-নির্যাতন, দখলদারত্ব কিংবা চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড সরকার কোনোভাবেই মেনে নেবে না। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা সবসময় মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি। অনুষ্ঠানের আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সমাজকল্যাণমন্ত্রী এবং বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি