ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৮ সময়
সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

চলতি সেপ্টেম্বর মাসের শেষদিকে সারা দেশে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আগের টিকাদান কর্মসূচিতে টিকা না পাওয়া শিশুদের একটি অংশের মধ্যেই বর্তমানে হাম বেশি শনাক্ত হচ্ছে। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।


তিনি জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতেও টিকাদান কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। সরকারের উদ্যোগে প্রয়োজনীয় পরিমাণ টিকা সংগ্রহ করা হয়েছে। রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় ইতোমধ্যে হামের টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে বিশেষ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাদ পড়া শিশুদের টিকাদান নিশ্চিত করে হামের প্রকোপ নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


হাসপাতাল পরিদর্শনের সময় তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় রোগীদের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। পরে চিকিৎসক, কর্মকর্তা ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। স্বাস্থ্য খাতে গত ছয় মাসে পরিবর্তন এসেছে দাবি করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার পর তিনি দেশের ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পেয়েছেন বলেও দাবি করেন তিনি।


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালন আগামী সাত কর্মদিবসের মধ্যে নিশ্চিত করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। এ ছাড়া সারা দেশে চিকিৎসক ও নার্সের সংকট কমাতে আগামী তিন মাসের মধ্যে বড় পরিসরে নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি