ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস

যশোরের কেশবপুরে পথচারী এক নারীকে চাপা দেওয়ার পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে।
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১৯ সময়
পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস

যশোরের কেশবপুরে পথচারী এক নারীকে চাপা দেওয়ার পর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা ও এতিমখানার ভবনে ঢুকে পড়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম নামে ৪৫ বছর বয়সী ওই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম মধ্যকুল গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।


পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজের পর সকালে হাঁটতে বের হয়েছিলেন রোকেয়া। এ সময় যশোরগামী যাত্রীবিহীন একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাসটি মাদ্রাসা ও এতিমখানার সামনে পৌঁছে সড়কের বাঁ পাশে থাকা রোকেয়া বেগমকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ডান পাশে থাকা এতিমখানার ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে।


এ ঘটনায় বাসের সহকারী মানিক ফকির আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মাদ্রাসা ও এতিমখানার পরিচালক গোলাম মোস্তফা জানান, বাসটি ভবনের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার সময় মাদ্রাসায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী ছিল। তবে সৌভাগ্যক্রমে কোনো শিক্ষার্থী আহত হয়নি।


কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসোনা খাতুন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি