ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে ‘বসনিয়ার কসাইকে’ সামরিক মর্যাদা দিলো সার্বিয়া

ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ক্ষুদ্রঋণ, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক ব্যবসা নিয়ে পরামর্শ ও দিকনির্দেশনা নিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে ইন্দোনেশিয়ার
  • আপলোড সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:২০ সময়
ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ক্ষুদ্রঋণ, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক ব্যবসা নিয়ে পরামর্শ ও দিকনির্দেশনা নিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে ইন্দোনেশিয়ার একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ইউনূস সেন্টারে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিয়াওয়াতির নেতৃত্বে দেশটির জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি অধ্যাপক ইউনূসের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করে।


বৈঠকে ক্ষুদ্রঋণ কর্মসূচি, আর্থিক অন্তর্ভুক্তি, তরুণ উদ্যোক্তা, কৃষি ও সামাজিক ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইন্দোনেশিয়ার সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এসব উদ্যোগ দেশটির বাস্তবতায় কীভাবে প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়ে অধ্যাপক ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শ জানতে চান প্রতিনিধিদলের সদস্যরা।


এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে ইন্দোনেশিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়। দেশটির সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে তার অভিজ্ঞতা ও ধারণা বিনিময়ের অনুরোধও জানান তারা। কৃষিনীতি বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা অধ্যাপক স্যাম হেরোডিয়ান ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রীর শুভেচ্ছা অধ্যাপক ইউনূসের কাছে পৌঁছে দেন এবং কৃষিমন্ত্রীর পক্ষ থেকেও তাকে ইন্দোনেশিয়া সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস মতবিনিময়কে স্বাগত জানিয়ে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার প্রসারে সরাসরি অভিজ্ঞতা অর্জন, মাঠপর্যায়ে পরিদর্শন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, যেকোনো সামাজিক ব্যবসা বা ক্ষুদ্রঋণ উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রে তরুণদের অগ্রাধিকার দেওয়া উচিত। তরুণদের সমাজে অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে, যাতে তাদের শক্তি ও উদ্যম ইতিবাচক পরিবর্তনের কাজে ব্যবহার করা যায়। বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমান উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি