ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী আপনার ভালো কাজগুলো কিছু লোকের খারাপ কথায়-কাজে ধ্বংস হয়ে যাচ্ছে বিদ্যুৎ নিয়ে প্ল্যান চেয়েছিলেন প্রধানমন্ত্রী, দিয়েছি, এখন কিছু বলেন না: জামায়াত আমির ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস এক অন্যরকম আত্মিক বন্ধন, অকৃত্রিম ভালোবাসা কোনো স্বৈরাচার এ দেশে আর ফেরত আসতে পারবে না: নাহিদ ইসলাম ২১ মামলায় হাইকোর্টে জামিন চাইলেন সাবেক পাটমন্ত্রী শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের মানুষ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম
  • আপলোড সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৫ সময়
জনগণ এই সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

বর্তমান বিএনপি সরকারকে দেশের মানুষ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।


গোলাম পরওয়ার বলেন, লংমার্চ চলাকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে যে সমর্থন পাওয়া গেছে, তাতে সরকারের প্রতি জনগণের অসন্তোষের বিষয়টি স্পষ্ট হয়েছে। তার দাবি, এই জনসমর্থনই প্রমাণ করে জনগণ বর্তমান সরকারকে আর ছাড় দেওয়ার অবস্থানে নেই। বক্তব্যে বিএনপির এক নেতার মন্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, তারা নাকি কাউকে ছাড় দেবেন না। তবে জনগণও সরকারের কর্মকাণ্ডের বিষয়ে ছাড় দেওয়ার অবস্থানে নেই বলে মন্তব্য করেন তিনি।


জুলাই সনদ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ বাস্তবায়ন এবং নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই এই সংগ্রাম থামবে না বলেও জানান তিনি। তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্যের ঘোষিত দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। লংমার্চকে তিনি সেই ধারাবাহিক আন্দোলনের একটি অংশ হিসেবে উল্লেখ করেন। নতুন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্য সামনে রেখে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?