ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চান
  • আপলোড সময় : ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৫৮ সময়
আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফেরার বিষয়ে কোনো ধরনের নির্দেশনা দিয়ে সংশ্লিষ্ট কাউকে ঝুঁকির মধ্যে ফেলতে চান না তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেখ হাসিনা। রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যারা সম্পৃক্ত হতে পারেন, তাদের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বিগ্ন। এ কারণেই দেশে ফেরার জন্য কাউকে কোনো নির্দেশনা দিতে চান না বলে জানান তিনি।

সম্প্রতি ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল। তবে সর্বশেষ বক্তব্যে দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান নিয়ে ভিন্ন ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা। সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কার হাতে থাকবে—এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। এ সময় তার বোন শেখ রেহানার সরাসরি রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’ দলের সাংগঠনিক নেতৃত্বের বিষয়ে শেখ হাসিনা জানান, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?