ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

একটুর জন্য রাশিয়ার ড্রোন হামলা থেকে রক্ষা পেল জেলেনস্কির বিমান

নরওয়ের রাজধানী অসলো সফরে যাওয়ার পথে অল্পের জন্য ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মলদোভা
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৬ সময়
একটুর জন্য রাশিয়ার ড্রোন হামলা থেকে রক্ষা পেল জেলেনস্কির বিমান

নরওয়ের রাজধানী অসলো সফরে যাওয়ার পথে অল্পের জন্য ড্রোনের আঘাত থেকে রক্ষা পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মলদোভা থেকে উড্ডয়নের সময় তার বহনকারী বিমানটি সম্ভাব্য হামলার ঝুঁকিতে পড়লেও শেষ পর্যন্ত নিরাপদে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। বুধবার ৯ সেপ্টেম্বর নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গাহর স্তোরে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।


পরে মলদোভা সরকারের এক মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার জেলেনস্কির বিমান উড্ডয়নের আগেই মলদোভার আকাশে ড্রোনের উপস্থিতি শনাক্ত করা হয়। ওই ড্রোনটি রাশিয়ার বলে দাবি করা হয়েছে। ড্রোনের সতর্কতার কারণে সাময়িকভাবে মলদোভার আকাশপথ বন্ধ রাখা হয়। ফলে জেলেনস্কিকে বহনকারী বিমানটির উড্ডয়ন বিলম্বিত হয়। পরে ড্রোনটি মলদোভার ভূখণ্ডে বিধ্বস্ত হওয়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়।


অসলো সফরে গিয়ে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জেলেনস্কি। পাশাপাশি প্রতিরক্ষা খাতের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে অংশ নেন তিনি। আলোচনায় ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং যৌথভাবে নতুন প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ইউরোপের আকাশসীমা সুরক্ষিত রাখা সবার সম্মিলিত দায়িত্ব। দ্রুত সময়ের মধ্যে এই প্রতিরক্ষা উদ্যোগের বাস্তব ফল পাওয়ার আশাও প্রকাশ করেন তিনি।


এদিকে একই দিনে ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তারা জানান, ইউক্রেন-মলদোভা সীমান্ত এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। জেলেনস্কিকে বহনকারী বিমানটি অল্পের জন্য ড্রোন হামলা এড়িয়ে যাওয়ার ঘটনায় ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের