ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রকাশ করা হবে।
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৫৪ সময়
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।


বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সব বোর্ডের শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।


এ ছাড়া নির্ধারিত ফলাফল বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করেও ফল জানা যাবে। এজন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন গ্রহণ শেষ হয় ১৭ আগস্ট রাতে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।


একজন শিক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারেন। তাই পরীক্ষার্থীর মোট সংখ্যার তুলনায় আবেদন করা উত্তরপত্রের সংখ্যা বেশি হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি।


বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। সেখানে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। এ ছাড়া রাজশাহী ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩৯ হাজারের বেশি করে, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি, কুমিল্লায় ৩৫ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি এবং বরিশালে ১৭ হাজারের বেশি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।


ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আবেদন করেছেন ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী। অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। তাই যেসব শিক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন, তাদের জন্য আজকের ফল প্রকাশ গুরুত্বপূর্ণ। সকাল ১০টার পর বোর্ডের ওয়েবসাইট, নির্ধারিত ফলাফল বিষয়ক ওয়েবসাইট এবং মোবাইলে আসা খুদে বার্তার মাধ্যমে জানা যাবে কাঙ্ক্ষিত ফল পরিবর্তন হয়েছে কি না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের