ঢাকা | |

শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে শনিবার দেশের দুই গুরুত্বপূর্ণ অঞ্চলে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিদ্যুৎ লাইন উন্নয়নকাজের কারণে শনিবার দেশের দুই গুরুত্বপূর্ণ অঞ্চলে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট ও গাজীপুরের নির্ধারিত এলাকায় সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সিলেটে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে নগরী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন থাকবে। বিদ্যুৎ বন্ধের আওতায় থাকা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে রয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিজিবি এলাকা। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।


অন্যদিকে গাজীপুরেও দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গ্রাহকসেবার মান উন্নত করা, ১১ কেভি ফিডার ছোট করা এবং ভবিষ্যতে লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস জানিয়েছে, শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে লাইন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি এই কাজের কারণে সাময়িকভাবে গ্রাহকদের যে ভোগান্তি হবে, তার জন্য তারা দুঃখিত। একই সঙ্গে কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের