ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৮ বার পেছাল মামলার প্রতিবেদন শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ, যেভাবে মিলবে পদ্মার পানি বাড়ছে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যু: প্রাথমিক তদন্তে ‘অবহেলার প্রমাণ মেলেনি’ সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: রুমিন ফারহানাকে হুইপ নিজান বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার

সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একসঙ্গে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৪৬ সময়
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

সৌদি আরবের গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটিকে লক্ষ্য করে একসঙ্গে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তাদের দাবি, হামলায় ঘাঁটির একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সোমবার ১৪ সেপ্টেম্বর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে দাবি করেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ডজন ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।


হুতিদের দাবি অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল বিমান ঘাঁটির হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে এবং অস্ত্রভান্ডার। এসব স্থাপনায় হামলার কারণে ঘাঁটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র। তবে হুতিদের এই দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।


হুতিদের ভাষ্য, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই সৌদি ভূখণ্ডে পাল্টা হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি অভিযোগ করেছে, গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি যুদ্ধবিমান তিন শতাধিক হামলা চালিয়েছে। এদিকে হামলার আশঙ্কায় খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করেছিল সৌদি সিভিল ডিফেন্স। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়ে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।


তবে এখানেই শেষ নয়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক অভিযান অব্যাহত থাকলে সৌদি ভূখণ্ডে হামলার মাত্রা আরও বাড়ানোর হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী। ফলে পাল্টাপাল্টি হামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা ২০১৪ সালে দখলের পর থেকেই সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে সংঘাতে রয়েছে হুতিরা। এক দশকের বেশি সময় ধরে চলা এই সংঘাতে বিভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে।


সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা সেই পুরোনো সংঘাতকে আবারও উত্তপ্ত করে তুলছে। বিশেষ করে সৌদি ভূখণ্ডের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি এবং ভবিষ্যতে আরও বড় হামলার হুমকি—দুই পক্ষের সংঘাত নতুন করে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো