ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

জামালপুরে পরিত্যক্ত অবস্থায় মর্টার সেল উদ্ধার

জামালপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার সেল পাওয়া গেছে। নিরাপত্তার জন্য জায়গাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (৮
  • আপলোড সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ৯ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:৩৬ সময়
জামালপুরে পরিত্যক্ত অবস্থায় মর্টার সেল উদ্ধার ছবি : সংগৃহীত
জামালপুরে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার সেল পাওয়া গেছে। নিরাপত্তার জন্য জায়গাটি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের পরিত্যক্ত একটি জায়গায় ওই মর্টার সেলটি পাওয়া যায়। 

সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশের একটি ওয়েল্ডিং দোকানের মিস্ত্রী জাহাঙ্গীর দোকানের পাশের পরিত্যক্ত জায়গায় প্রথমে মর্টার সেলটি দেখতে পান। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান বাবুলকে বিষয়টি অবহিত করেন। ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল বলেন, তাকে জানানোর পর তিনি মর্টার সেলটি হাতে নিয়ে উল্টেপাল্টে দেখেন। তার কাছে বোমা জাতীয় কিছু একটা হতে পারে এমন সন্দেহ হলে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তার জন্য পড়ে থাকা মর্টার সেলের জায়গাটিকে ঘিরে রাখে। বিষয়টি জানাজানি হলে এলাকার স্থানীয় মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে অনেক সাধারণ মানুষ ভীড় করে। ঘটনাস্থল পরিদর্শন করে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, মর্টার সেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাটাইল ক্যান্টনমেন্টের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। তারা আগামীকাল সকালে এসে মর্টার সেলটি উদ্ধার করবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু