ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি কোথায় আছেন— জানেন না কেউ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিবে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭ দেশনেত্রী খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কর্মসূচি নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন মিয়ানমারে পাচারের সময় ১২৬০ বস্তা সিমেন্টসহ আটক ২ রিমান্ডে গাজী তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশন পুশ করা হয়েছিল: নাহিদ ‘উনি যে জেলায় যান, সে জেলায়ই কালেমা পড়ে বিয়ে করেন’

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে বিএনপির ভেতরে শুরু হয়েছে মনোনয়ন নিয়ে গুরুত্বপূর্ণ তৎপরতা। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত কার
  • আপলোড সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৯ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সম্পন্ন, চূড়ান্ত সিদ্ধান্ত পরে: রিজভী

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে বিএনপির ভেতরে শুরু হয়েছে মনোনয়ন নিয়ে গুরুত্বপূর্ণ তৎপরতা। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত কার হাতে উঠছে দলের প্রতীক—এখন নজর সেদিকেই।


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, স্থায়ী কমিটির বৈঠকটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক হিসেবেই অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটিই দলের মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঠাকুরগাঁও-১ আসনের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে সাক্ষাৎকার শেষ হলেও এখনই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়নি। চূড়ান্ত মনোনয়ন ঘোষণার পরই জানা যাবে, কে পাচ্ছেন দলের মনোনয়ন।


এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী জানান, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি। এর আগে সন্ধ্যা ৭টার পর রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা বৈঠকে স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। এখন মূল অপেক্ষা চূড়ান্ত ঘোষণার। ঠাকুরগাঁও-১ আসনে শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন কার ভাগ্যে জুটছে, সেটিই হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনের আলোচনার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার