ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ এআই সঙ্গীর আসক্তি রুখতে চীনে কঠোর বিধিনিষেধ: বন্ধ হলো ‘ভার্চ্যুয়াল পার্টনার’ ফিচার রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২ প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০ লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার বদলি শুরু আজ ‘নিরাপত্তা হুমকির’ ঝুঁকিতে যুক্তরাজ্য থেকে বিমান ঘাঁটি সরানোর কথা স্বীকার করলেন ট্রাম্প ৭০ বছর পর আবার আসাম থেকে নৌপথে বাংলাদেশে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু জন্মনিবন্ধন দিবসে নতুন বন্দোবস্তের ভাবনা

হুতিদের ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর

লোহিত সাগরে হুতিদের ছোড়া ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তা
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৪৪ সময়
হুতিদের ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর ছবি : সংগৃহীত
লোহিত সাগরে হুতিদের ছোড়া ২৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন নৌবাহিনী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দুই প্রতিরক্ষা কর্মকর্তা এ দাবি করেন।

বুধবার (১০ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইসরাইল-হামাস যুদ্ধের পর থেকেই লোহিত সাগরে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। সবশেষ হামলাটি লোহিত সাগরে হুতিদের সবচেয়ে বড় হামলাগুলোর একটি ছিল। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত লোহিত সাগরে ২৬বার হামলা চালিয়েছে হুতিরা। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া ৯টায় লোহিত সাগরে ১৮টি ড্রোন, দুটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরের দক্ষিণ দিকের আন্তর্জাতিক শিপিং লেন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সেখানে বহু বাণিজ্যিক জাহাজ চলাচল করছিল। 

মার্কিন কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, হুতিদের চালানো এই ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় লোহিত সাগরে কোনো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরান-সমর্থিত হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তারা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা