ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

পুতিনকে শেষ না করলে যুদ্ধ শেষ হবে না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে শেষ না করলে এই যুদ্ধ শেষ হবে না।
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৪, দুপুর ৩:১০ সময়
পুতিনকে শেষ না করলে যুদ্ধ শেষ হবে না: জেলেনস্কি ছবি : সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাঁর রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনকে শেষ না করলে এই যুদ্ধ শেষ হবে না। তিনি বলেছেন, পুতিন ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ শেষ করবেন না, যতক্ষণ না আমরা তাঁকে শেষ করে দেব। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

লিথুয়ানিয়া সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ভিলনিয়াসে দেশটির প্রেসিডেন্ট গীতানাস নুসিয়েদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ও পুতিনকে ইঙ্গিত করে বলেন, ‘আমরা যদি এই বিষয়টি (ইউক্রেন যুদ্ধ) প্রতিহত না করি-আমরা সম্প্রতি ফিনল্যান্ড, উজবেকিস্তানের স্বাধীনতা ইত্যাদি সম্পর্কে শুনেছি-তিনি (পুতিন) কোনো কিছুই শেষ করবেন না, যতক্ষণ না আমরা সবাই মিলে তাকে শেষ না করি।’ 

এ সময় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করার আগে রাশিয়ার প্রেসিডেন্ট সন্তুষ্ট হবেন না। তিনি আরও বলেন, তিনি (পুতিন) জানেন, কিয়েভ পরাজিত না হলে তাঁর সবকিছুই হুমকির মুখে পড়ে যাবে। তিনি বলেন, ‘এটি কী শুনতে আনন্দদায়ক? সম্ভবত না। কারণ এটি চ্যালেঞ্জ এবং এই যুদ্ধ একটি ভয়াবহ ট্র্যাজেডি। এতে ইতিবাচক কিছুই নেই।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এবং মলদোভাও রাশিয়ার পরবর্তী লক্ষ্য হতে পারে। 

অংশীদারদের তরফ থেকে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ প্রতিহত করা বন্ধ করতে কিয়েভের ওপর কোনো চাপ নেই বলেও জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। আমি সে বিষয়ে গণমাধ্যমে শুনেছি, পড়েছি এবং আমি এ বিষয়ে অবগত। বিভিন্ন আলোচনা আছে, তবে আমি মনে করি—অংশীদারেরা এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের এ বিষয়ক সংকেত দিতে প্রস্তুত নয়। অন্তত, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’ 

সংবাদ সম্মেলনে লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট নুসিয়েদা বলেন, তাঁর দেশ ইউক্রেনকে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দিয়ে যাবে। তিনি বলেন, ‘আমরা আমাদের স্টেট ডিফেন্স কাউন্সিলে ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে দেওয়ার জন্য ২০০ মিলিয়ন ইউরোর সামরিক সহায়তা প্যাকেজ অনুমোদন করেছি।’ 

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমরা চলতি জানুয়ারি মাসেই ইউক্রেনে গোলাবারুদ, জেনারেটর ও বিস্ফোরক পাঠাব এবং ফেব্রুয়ারিতে এম-৫৭৭ সাঁজোয়া যান পাঠাব।’ তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনের সৈন্যদের প্রশিক্ষণও দেব।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ