ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট

বিশ্বের ১৭০টির বেশি দেশে সেবা দেওয়া ট্রেডিং প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ফিনটেক খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য
  • আপলোড সময় : ১ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ১ অক্টোবর ২০২৬, বিকাল ৫:৪৫ সময়
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট

বিশ্বের ১৭০টির বেশি দেশে সেবা দেওয়া ট্রেডিং প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সট এবার পেল আন্তর্জাতিক স্বীকৃতি। ফিনটেক খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য প্রতিষ্ঠানটিকে দেওয়া হয়েছে ‘বেস্ট ফিনটেক ইনোভেশন অ্যাওয়ার্ড’। ব্যবসায়িক সাময়িকী এন্টারপ্রেনিয়ারের মধ্যপ্রাচ্য সংস্করণ ‘এন্টারপ্রেনিয়ার মিডল ইস্ট’ এই পুরস্কার দিয়েছে। গত ১৭ সেপ্টেম্বর দুবাইয়ের আল হাবতুর প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ফান্ডেডনেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আবদুল্লাহ জায়েদ প্রতিষ্ঠানটির হয়ে এই সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


পুরস্কার পাওয়ার পর সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, বিশ্বজুড়ে অনেক দক্ষ ট্রেডার থাকলেও পর্যাপ্ত মূলধনের অভাবে তারা নিজেদের ট্রেডিং কৌশল কাজে লাগানোর সুযোগ পান না। এই আর্থিক ব্যবধান কমানোর লক্ষ্যেই ফান্ডেডনেক্সটের যাত্রা শুরু হয়েছিল বলে জানান তিনি। একটি পূর্ণাঙ্গ আর্থিক ও ট্রেডিং পরিবেশ গড়ে তোলার মাধ্যমে সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। ২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট মূলত নেক্সট ভেঞ্চারসের প্রধান পণ্য। সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানটির সদর দপ্তর থাকলেও মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় রয়েছে আঞ্চলিক কার্যক্রম। আর প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ ব্যাক-অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশ থেকে।


বাংলাদেশে নেক্সট বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পাঁচ শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রতিষ্ঠানটি দেশের তথ্যপ্রযুক্তি খাতে বৈদেশিক আয় অর্জনকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবেও স্বীকৃতি পেয়েছে। পাশাপাশি নেক্সট ভেঞ্চারস অর্জন করেছে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি। এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন তালিকা ও পুরস্কারে জায়গা করে নিয়েছে ফান্ডেডনেক্সট। ২০২৬ সালের জুনে প্রকাশিত ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০-এর মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের তালিকায় দুই শতাধিক প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় অবস্থানে ছিল প্রতিষ্ঠানটি। একই তালিকায় ফিনটেক বিভাগে সর্বোচ্চ অবস্থান অর্জন করে ফান্ডেডনেক্সট।


এ ছাড়া ডেলয়েটের ইএমইএ টেকনোলজি ফাস্ট ৫০০ তালিকায় প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১১তম। সেখানে চার বছরে প্রতিষ্ঠানটির রাজস্ব প্রবৃদ্ধি ৪ হাজার ৫৫৩ দশমিক শূন্য ২ শতাংশ বলে উল্লেখ করা হয়। এর আগে ২০২৫ সালের ফাইন্যান্স ম্যাগনেটস অ্যাওয়ার্ডসে ফান্ডেডনেক্সট ‘গ্লোবাল প্রপ ফার্ম অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা