ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

কেউই আমাদের থামাতে পারবে না, হুমকি নেতানিয়াহুর

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৪, দুপুর ১২:২০ সময়
কেউই আমাদের থামাতে পারবে না, হুমকি নেতানিয়াহুর ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে চলছে মামলাও। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কেউই তাদের থামাতে পারবে না।

রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয় অর্জন থেকে ইসরায়েলকে কেউ থামাতে পারবে না বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার জানিয়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন রোববার ১০০তম দিনে পা দিচ্ছে। এই অবস্থায় শনিবার টেলিভিশনে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘কেউ আমাদের থামাতে পারবে না -- দ্য হেগ (আন্তর্জাতিক অপরাধ আদালত) নয়, অ্যাক্সিস অব ইভিল (অশুভ শক্তি) নয় এবং অন্য কেউই নয়। বিজয় না হওয়া পর্যন্ত চালিয়ে যুদ্ধ যাওয়া সম্ভব ও এটা প্রয়োজনীয় এবং আমরা সেটাই করব।’

এএফপি বলছে, জাতিসংঘের শীর্ষ আদালত বলে পরিচিত দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা একটি মামলার কথা উল্লেখ করে নেতানিয়াহু এসব কথা বলেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের আক্রমণ জাতিসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।

এছাড়া মধ্যপ্রাচ্যের চারপাশে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটকে ‘প্রতিরোধের অক্ষ শক্তি’ বলে ডাকা হয়। নেতানিয়াহু দাবি করেন, গাজায় তার বাহিনীর সামরিক হামলা ইতোমধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা ‘হামাস ব্যাটালিয়নের বেশিরভাগকেই নির্মূল করেছে’।

তবে তিনি বলেন, উত্তর গাজা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছেন তারা শিগগিরই তাদের বাড়িতে ফিরতে পারবেন না।

সেসময় এক ভিডিওবার্তায় ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শেষ অবধি লড়াই চালিয়ে যাব। এ নিয়ে কোনও প্রশ্নই নেই। আন্তর্জাতিক চাপের মধ্যে আমি অত্যন্ত বেদনা নিয়ে এসব কথা বলছি। কিছুই আমাদের থামাতে পারবে না। আমরা শেষ পর্যন্ত লড়ব, জয় না হওয়া পর্যন্ত, এর চেয়ে কম কিছু হবে না।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ