ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

পাকিস্তানে মূল্যস্ফীতি চরমে

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। সেখানকার বাজার পরিস্থিতির এতটাই বিপর্যয় ঘটেছে যে, দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৪, দুপুর ১:৫ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৪, দুপুর ২:৩৩ সময়
পাকিস্তানে মূল্যস্ফীতি চরমে ছবি: সংগৃহীত
দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। সেখানকার বাজার পরিস্থিতির এতটাই বিপর্যয় ঘটেছে যে, দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে এক ডজন দিমের দাম ৪০০ রুপি। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদবেন অনুযায়ী, পাকিস্তানে পণ্যের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। তাদের ব্যর্থতার কারণে সেখানে মাত্র ১২টি ডিমের দাম ৪০০ রুপিতে স্পর্শ করেছে।

এছাড়া লাহোরে এক কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ রুপিতে। যদিও সরকার পিঁয়াজের দাম ১৭৫ রুপি নির্ধারণ করে দিয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, লাহোরে এক কেজি মুরগি বিক্রি হচ্ছে ৬১৫ রুপিতে। গতমাসে দেশটির ইকোনোমিক কো-অর্ডিনেশন কমিটি জাতীয় মনিটরিং কমিটিকে পণ্যের মূল্য নিয়ে প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিল।

বিশ্বব্যাংকের একটি সাম্প্রতিক প্রতিবেদনে পাকিস্তানের সীমিত অর্থনৈতিক উন্নয়ন তুলে ধরা হয়েছে, যা প্রাথমিকভাবে অভিজাতদের উপকৃত করে এবং দেশটিকে তার সমবয়সীদের পিছিয়ে রাখে।

পাক ভার্নাকুলার মিডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তানের অর্থনৈতিক মডেল "অকার্যকর" হয়ে উঠেছে এবং দারিদ্র্যের পুনরুত্থান এবং অর্থনৈতিক উন্নয়নের স্থায়িত্বকে তুলে ধরেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ