ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ রিপাবলিকানদের ভরাডুবির পর ‘স্পেস লেজার’ নিয়ে ব্যঙ্গ মাস্কের কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে ডেমোক্র্যাট মার্সি ক্যাপ্টুর আদালত প্রাঙ্গণে মামলার বাদীকে মারধর করায় কারাগারে নারী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ ‘যদি আমাদের লোকেরা ভোট দেয়, আমরা বিপুল ভোটে জিতব’ সাজেকে চলমান অবরোধের মধ্যে নতুন করে ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন চীনের আন্তর্জাতিক মন্ত্রীর

নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে পোশাকশিল্প এলাকা। বুধবার সকালে শ্রমিকদের বিক্ষোভকে
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৬, দুপুর ৪:১ সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে পোশাকশিল্প এলাকা। বুধবার সকালে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে জড়ো হন। একপর্যায়ে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসার আহ্বান জানান তারা। এ সময় কিছু শ্রমিক ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। পাশাপাশি তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় যাওয়ার চেষ্টা করলে শিল্প পুলিশ ও থানা-পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এতে কাঠেরপুল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও বাইরে আনার চেষ্টা করেছিলেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। কোনোভাবেই সড়ক অবরোধ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।


এর আগে টানা দুই দিন ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা। সে সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় চার ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানিয়েছেন, বুধবারের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী