ঢাকা | |

ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ১:৫৯ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ১:৫৯ সময়
ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

ঝিনাইদহে ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনাইদ হাবীব, নারী ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুর রহমান সোম।

কৃষি বিভাগ জানায়, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি রাসায়নিক সার, ২ কেজি হাইব্রিড রোপা আমন ধানের বীজসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 

চলতি অর্থবছরে খরিপ ২০২৩-২৪ মৌসুমে সরকারের প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এ উপকরণ দেওয়া হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?