ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে বিএনপির শোভাযাত্রায়-নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
  • আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫ সময়
  • আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৬, দুপুর ৪:৫ সময়
ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে বিএনপির শোভাযাত্রায়-নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে কর্মসূচিটি শুরু হয়। শোভাযাত্রায় অংশ নিতে বিকেল পৌনে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তাঁর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়ক, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

শনিবার দুপুরের পর থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা এবং দেশের নানা জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা। বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীদের কারও হাতে ছিল দলীয় পতাকা, আবার কারও হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শোভাযাত্রায় ছিল কয়েকটি ব্যতিক্রমী আয়োজনও। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নয়াপল্টনের সড়কে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি পথচারী ও উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ব্যাপক সমাগমের মধ্যে এই আয়োজন শোভাযাত্রায় ভিন্ন মাত্রা যোগ করে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী