ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এশিয়ার এলএনজি বাজারে বড় অংশীদার হতে চায় কানাডা, বাড়াচ্ছে রপ্তানি সক্ষমতা গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে পড়ে থাকা দুটি বাসে আগুন মাতারবাড়ী বন্দর ঘিরে কানেক্টিভিটি বিতর্ক, জাতীয় স্বার্থ ও সার্বভৌম নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ঢাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত, গরমে মিলল স্বস্তি; শীতে আসছে শৈত্যপ্রবাহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেল কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি রাজধানীর ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ৫ ডিসেম্বর থেকেই ঢাবির ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ২৫ নভেম্বর ইউরোপযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, সেনেগালে নৌকা ডুবে প্রাণ গেল ৩৪ জনের পাসপোর্ট-এনআইডির আবেদন আদতেই শেখ হাসিনার কিনা, নিশ্চিত নয় দিল্লি হাইকমিশন ১৭ বছর অন্যায়-জুলুমে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল: স্পিকার

রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২৩ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:২৩ সময়
রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা হেয়াকো-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন একটি পক্ষের নেতা-কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


শনিবার ৭ নভেম্বর রাত ১০টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ রয়েছে। একটি পক্ষ স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরের অনুসারী, অন্য পক্ষ উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারের অনুসারী হিসেবে পরিচিত।


স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত উপজেলার বাগান বাজার সিকদার ঘাটা এলাকার একটি রেস্তোরাঁয়। সেখানে রাতের খাবার খেতে গিয়ে আগে খাবার পরিবেশন নিয়ে নাছির উদ্দিন ও মোহাম্মদ কবিরের মধ্যে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। পরে খবর পেয়ে দুই পক্ষের নেতা-কর্মীরা সেখানে জড়ো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।


সংঘর্ষের একপর্যায়ে সংসদ সদস্যের অনুসারী হিসেবে পরিচিত নাছির উদ্দিনের সমর্থকেরা হেয়াকো-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার অভিযোগ করেন, তাঁর কর্মী মোহাম্মদ কবিরকে সালিস বৈঠকের কথা বলে ডেকে নিয়ে হামলা ও মারধর করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।


অন্যদিকে সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়েছে। এখানে কোনো পক্ষ-বিপক্ষের দ্বন্দ্ব নেই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল চন্দ্র দে জানান, দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর সংসদ সদস্যের অনুসারীরা সড়ক অবরোধ করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দেয়। ফলে যান চলাচল আবার স্বাভাবিক হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী