ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

সাভারে ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ১

ঢাকার সাভারে অভিযান চালিয়ে নদীরাম সরকার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ২:১ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৩, দুপুর ২:১ সময়
সাভারে ডিবির অভিযানে ফেনসিডিলসহ আটক ১ ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে অভিযান চালিয়ে নদীরাম সরকার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোমবার (২৬ জুন) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, রবিবার রাত পৌনে ৯টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নদীরাম সরকার ঢাকা জেলার সাভার মডেল থানার সোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকার মৃত কেবল সরকারের ছেলে। 

গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, রোববার রাত পৌনে ৯টার দিকে এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সাভার মডেল থানাধীন রাজফুলবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নদীরাম সরকারকে আটক করে।

এ সময় তার কাছে থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক